সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এইচ এম কামাল ও এ আর খোকন।

এ সময় সংগঠনের সাংগঠনিক গতিশীলতা ও তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করার বিষয়ে বক্তব্য দেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফরিদ মিয়া, মৎস্যজীবী দলের আহ্বায়ক ফারুক মিয়া, যুবদলের আহ্বায়ক মাধব রায় ও সদস্য সচিব জামাল উদ্দিন। এছাড়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান মেম্বার ও সদস্য সচিব শামীম পাশা রিগেন এবং ছাত্রদলের সভাপতি শাহাব উদ্দিন সিহাব ও সদস্য সচিব সাজিদুর রহমান বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস এবং দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন।

বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি সফল করতে পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাদ জোহর দোয়ারাবাজার জামে মসজিদে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কর্মসূচিতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

দোয়ারাবাজারে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Reviewed by প্রান্তিক জনপদ on 9/01/2026 07:28:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.