মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
দোয়ারাবাজারে মসজিদের ছাদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াজুল ইসলাম (যুবক) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) দোয়ারাবাজার উপজেলার নতুন সিরাজপুর (গাঙ্গপাড়) এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রিয়াজুল ইসলাম নতুন সিরাজপুর (গাঙ্গপাড়) এলাকার আবদুল বারীর ছেলে। জানা যায়, রিয়াজুল ইসলাম স্থানীয় একটি মসজিদের ছাদে কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তার মৃত্যু হয়।
রিয়াজুল ইসলামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও এলাকাবাসী তার রুহের মাগফিরাত কামনা করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ তাআলা মরহুম রিয়াজুল ইসলামকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমিন। 🤲
Reviewed by প্রান্তিক জনপদ
on
8/29/2026 10:12:00 PM
Rating:


No comments: