ভালো মানুষ হয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করুন: ফখরুল ইসলাম নিজস্ব
ভালো মানুষ হয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করুন: ফখরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর ফখরুল ইসলাম বলেছেন, “ভালো মানুষ হয়ে সমাজে দৃষ্টান্ত সৃষ্টি করুন। মানুষের প্রতি দায়িত্বশীল, ন্যায়পরায়ণ ও সৎ চরিত্রের অধিকারী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। দ্বীনের কাজে এবং ইসলামী সমাজ বিনির্মাণে আপনাদের চারিত্রিক উৎকর্ষতা, সততা, পুণ্যতা ও নৈতিক আদর্শ গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে।”
তিনি বলেন, একজন দায়িত্বশীল কর্মীর ব্যক্তিগত জীবন ও চারিত্রিক বৈশিষ্ট্যই তার সংগঠনের আদর্শের প্রতিফলন ঘটায়। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের জ্ঞানার্জনের পাশাপাশি আমল, আখলাক, তাকওয়া, ধৈর্য, পরস্পরের প্রতি ভালোবাসা ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা অর্জন করতে হবে। সমাজের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষা শিবিরের সমাপনী অধিবেশনে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সংগঠনের দায়িত্বশীলদের কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য থাকতে হবে। ব্যক্তিগত জীবনে সততা, আমানতদারি ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সমাজের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। ইসলামী আদর্শকে শুধু বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজেদের জীবনাচরণে বাস্তবায়ন করতে হবে।
সুনামগঞ্জ জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর এডভোকেট শামসুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরের বিভিন্ন অধিবেশনে জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল্লাহ ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ যৌথভাবে পরিচালনা করেন।
Reviewed by প্রান্তিক জনপদ
on
8/29/2026 05:41:00 PM
Rating:











No comments: