সংবাদ শিরোনাম

recent

একজন নারী সাহাবী জীবিতাবস্থায় উপাধি পান আশ-শাহীদা; অর্থাৎ তিনি শাহাদাতবরণ করবেন!

 


একজন নারী সাহাবী জীবিতাবস্থায় উপাধি পান আশ-শাহীদা; অর্থাৎ তিনি শাহাদাতবরণ করবেন! 

---------------- ---------------- ---------------- ---------------- 


একজন নারী সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আবদার করেন, তাকে যেন যুদ্ধে যাবার অনুমতি দেয়া হয়। 

তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলেন, যুদ্ধে গিয়ে তিনি অসুস্থদের সেবা করবেন। আল্লাহ চাইলে, সেখানে তিনি শাহাদাতবরণ করতে পারেন।

তার আকাঙ্ক্ষা ছিলো শহীদ হবার।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে যুদ্ধে যাবার অনুমতি না দিয়ে বলেন, তুমি ঘরেই অবস্থান করো, আল্লাহ চাইলে ঘরের মধ্যেই তুমি শাহাদাতবরণ করবে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই ভবিষ্যৎবাণী চারিদিকে ছড়িয়ে পড়ে। ফলে, জীবিত থাকাবস্থায় তাকে সবাই 'আশ-শাহীদা' নামে ডাকতে থাকে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভবিষ্যৎবাণীর কয়েকবছর কেটে গেলো। কিন্তু, কিছুই হচ্ছে না।

তিনি আশা নিয়ে আছেন, ঘরেই শহীদ হবেন।

তার দুজন দাস-দাসী ছিলো। তাদের ওপর শর্ত ছিলো, তিনি ইন্তেকাল করলে তারা স্বাধীন হবে।

ফলে, সেই দাস-দাসী নিজেদের স্বার্থের জন্য একদিন রাতে সেই নারী সাহাবীকে ঘরের মধ্যে হত্যা করে! 

তখন খলিফা ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু।

তিনি সত্যায়ন করে বলেন— রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে আশ-শাহীদা উপাধি দিয়ে সত্য বলেছেন। 

খলিফা তখন সেই দাস-দাসীদেরকে শাস্তি দেন।

সেই নারীর নাম উম্মু ওয়ারাকা বিনতে নওফেল রাদিয়াল্লাহু আনহা। 

হাতেগোনা যেসক নারী সাহাবী কুরআনের হাফেজ ছিলেন, তিনি ছিলেন তাদের একজন।

তথ্যসূত্র: ইমাম ইবনে হাজার আসকালানী, আল-ইসাবা: ৪/৫০৫।

একজন নারী সাহাবী জীবিতাবস্থায় উপাধি পান আশ-শাহীদা; অর্থাৎ তিনি শাহাদাতবরণ করবেন! Reviewed by প্রান্তিক জনপদ on 8/28/2026 12:28:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.