সংবাদ শিরোনাম

recent

সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :

সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সরকারি সফর

বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প ও বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

তারেক রহমান-এর প্রথম সরকারি সফরকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সিলেট জুড়ে। শনিবার (২ মে) সকালে তিনি সিলেট সফরে এসে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ অবতরণ করে। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের এমপি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী হজরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করেন। পরে বেলা ১১টায় নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশন-এর প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এ সময় তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে তার। এছাড়া বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়াম-এ ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার উদ্বোধন এবং বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি-তে দলীয় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

সন্ধ্যা ৭টায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।



সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Reviewed by প্রান্তিক জনপদ on 5/02/2026 06:14:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.