সংবাদ শিরোনাম

recent

চার বছরের শিশু ফাহিমাকে পাশবিক নির্যাতনের পর হত্যা! পাষণ্ড চাচা গ্রেফতার।

 

অনলাইন ডেস্ক:

সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তারকে পাশবিক নির্যাতনের পর হত্যা করার অভিযোগে তার চাচা জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) দিবাগত রাত ১২টার দিকে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে জালালাবাদ থানা পুলিশ।

গ্রেপ্তার জাকির হোসেন সোনাতলা গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। তিনি নিহত ফাহিমার বাবার চাচাতো ভাই। স্থানীয় সূত্র জানায়, জাকিরেরও তিনটি কন্যা সন্তান রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশু ফাহিমাকে নির্যাতনের পর হত্যা করা হয়। পরে মরদেহ স্ত্রীর ওড়না দিয়ে পেঁচিয়ে একটি ব্যাগে ভরে বাদাঘাট এলাকার একটি ডোবায় ফেলে দেওয়া হয়। ওই ডোবা থেকেই গত শুক্রবার ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ।


এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জাকির গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা রাতে জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষুব্ধ জনতা জাকিরের বাড়িতেও হামলা চালায়।

নিহত ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। জীবিকার তাগিদে রাইসুল হক স্থানীয় বাজারে একটি দোকানে শ্রমিক হিসেবে কাজ করেন।

জালালাবাদ থানার ওসি (তদন্ত) মুজাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারের পর জাকিরকে থানা হাজতে রাখা হয়েছে। ঘটনার পর থানার বাইরে এলাকাবাসী বিক্ষোভ করেছেন।

উল্লেখ্য, গত ৬ মে বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ হয় শিশু ফাহিমা। দুই দিন পর, ৮ মে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

চার বছরের শিশু ফাহিমাকে পাশবিক নির্যাতনের পর হত্যা! পাষণ্ড চাচা গ্রেফতার। Reviewed by প্রান্তিক জনপদ on 5/12/2026 10:36:00 AM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.