সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ



দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:

দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্ট প্রদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির আহ্বায়ক এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন।

বক্তব্যে কলিম উদ্দিন আহমদ মিলন অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে টেন্ডার ও বিভিন্ন তদবিরের মাধ্যমে যারা অনৈতিকভাবে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ করেছেন, তাদের কেউ কেউ বর্তমানে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছেন। তিনি এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।


তিনি আরও বলেন, দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় কেউ অশান্তি সৃষ্টির চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তিনি দলীয় নেতাকর্মীদের আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অপরাধীদের সোপর্দ করার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু ও আব্দুল বারী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা যুবদলের আহ্বায়ক বাবু মাধব রায়, সদস্যসচিব জামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দিন সিহাবসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।

দোয়ারাবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ Reviewed by প্রান্তিক জনপদ on 9/29/2026 08:39:00 AM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.