সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে করুনীয় শীর্ষক সভা অনুষ্ঠিত

দোয়ারাবাজার (সুনামগঞ্জ)সংবাদদাতা:

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সুনামগঞ্জের দোয়ারাবাজারে  সচেতনতামূলক ও করনীয় শীর্ষক  আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে চারটায় দোয়ারাবাজার উপজেলা প্রশাসন কর্তৃক উপজেলা পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। 


এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের মতপ্রকাশ, তথ্য আদান-প্রদান এবং সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তবে এর অপব্যবহারের ফলে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার দ্রুত ছড়িয়ে পড়ে সমাজে অস্থিরতা, বিভ্রান্তি এবং জনমনে উদ্বেগ সৃষ্টি করছে। তাই কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া শেয়ার বা প্রচার না করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে একটি সচেতন, দায়িত্বশীল ও তথ্যসমৃদ্ধ সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।


বিশেষ করে তরুণ প্রজন্মকে তথ্যের উৎস যাচাই করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক ও সচেতন হতে হবে। সরকারি উন্নয়ন কর্মকাণ্ড, জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী, শিক্ষক ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।


জেলা প্রশাসক আরও বলেন, গুজব ও অপপ্রচার প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি নাগরিককে সচেতন ভূমিকা পালন করতে হবে। তাহলেই একটি নিরাপদ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। তিনি বলেন, বর্তমান সময়ে একটি মিথ্যা বা বিকৃত তথ্য মুহূর্তের মধ্যেই হাজারো মানুষের কাছে পৌঁছে যায়, যা সামাজিক সম্প্রীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্রের ভাবমূর্তির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই তথ্য গ্রহণ ও প্রচারের ক্ষেত্রে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণ করতে হবে


সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের তথ্যের সত্যতা যাচাই, নির্ভরযোগ্য উৎস অনুসরণ এবং গুজব প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি এবং তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, সচেতন নাগরিক এবং দায়িত্বশীল তথ্যচর্চাই বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ এর সভাপতিত্বে এবং সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন-কর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক।


 উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, 

দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু,দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন,সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মুহিবুর রহমান কয়েস,বোগলা রুসমত আলী রাম সুন্দর স্কুল ও কলেজের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম। 

এসময় উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি বজলুর রহমান, উপজেলা ছাত্রদলের সভাপতি সাহাব উদ্দিন সিহাব, ইসলামী ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আল মারুফসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক,সাংবাদিক ও অভিবাকরা উপস্থিত ছিলেন। 

উক্ত সভা শেষে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত চিত্রাঅঙ্কন,আবৃতি,সঙ্গীতসহ বিভিন্ন সাংস্কৃতিক  প্রতিযোগীতায় দোয়ারাবাজার উপজেলা হতে নানান ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরুষ্কার তুলেদেন অতিথিবৃন্দ।

দোয়ারাবাজারে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে করুনীয় শীর্ষক সভা অনুষ্ঠিত Reviewed by প্রান্তিক জনপদ on 9/28/2026 09:07:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.