সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

 


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, মাওলানা আব্দুল করিম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার আব্দুল মানিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহাব উদ্দিন শিহাব, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, কাওসার আহমেদ প্রমুখ।


বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর পবিত্র জীবনাদর্শ, নৈতিকতা, মানবিকতা, ন্যায়বিচার ও শান্তির শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করা হলে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। মহানবী (স.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমেই একটি সুন্দর, মানবিক ও কল্যাণময় সমাজ গড়ে তোলা সম্ভব।

তারা আরও বলেন, মহানবী (স.)-এর শিক্ষা শুধু আনুষ্ঠানিকভাবে স্মরণ করার বিষয় নয়; বরং তাঁর আদর্শকে ব্যক্তি ও সামাজিক জীবনে বাস্তবায়ন করাই ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপনের অন্যতম শিক্ষা। তাঁর আদর্শ অনুসরণ করে ন্যায়, সততা, ভ্রাতৃত্ব ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।

মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাহীকুল মাখতুম উপহার:

অনুষ্ঠানের সমাপনী পর্বে উপজেলা মডেল মসজিদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহকে মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জীবন ও কর্মের ওপর রচিত বিখ্যাত গ্রন্থ ‘রাহীকুল মাখতুম’-এর একটি কপি উপহার দেওয়া হয়। এ সময় উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল Reviewed by প্রান্তিক জনপদ on 8/26/2026 04:43:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.