দোয়ারাবাজারে ৯২ বোতল ভারতীয় মদসহ দুই মাদককারবারী গ্রেপ্তার
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা
সুনামগঞ্জের দোয়ারাবাজারে অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় ‘অফিসার চয়েজ’ মদসহ দুই মাদককারবারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (২৩ আগস্ট) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের আনোয়ারপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দোয়ারাবাজার থানার এসআই মো. আঃ ছালাম ও এসআই মুহিব উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বিল্লাল মেকারের বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করেন।
উদ্ধারকৃত ৯২ বোতল মদের আনুমানিক মূল্য ৬৪ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ সময় মাদককারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইসলামপুর গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে ফয়জুর রহমান (২৩) এবং সুনামগঞ্জ সদর উপজেলার দর্পগ্রাম (বায়ানগাঁও) গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে আল আমিন (২৫)কে গ্রেপ্তার করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
দোয়ারাবাজারে ৯২ বোতল ভারতীয় মদসহ দুই মাদককারবারী গ্রেপ্তার
Reviewed by প্রান্তিক জনপদ
on
8/24/2026 09:38:00 AM
Rating:
Reviewed by প্রান্তিক জনপদ
on
8/24/2026 09:38:00 AM
Rating:

No comments: