সুনামগঞ্জে মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের জেলা সম্মেলন অনুষ্ঠিত
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা থেকে মোহাম্মদ কামাল উদ্দিন:
বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আক্তাপাড়া জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মো. ময়নুল হকের সভাপতিত্বে যৌথভাবে সম্মেলন সঞ্চালনা করেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরাম জেলা শাখার সাধারণ সম্পাদক সালেহ আহমদ ও সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে পে-স্কেল বাস্তবায়নের পাশাপাশি হাওরাঞ্চলে কর্মরত মাদরাসা শিক্ষকদের জন্য হাওর ভাতা চালু করা জরুরি। মাদরাসা শিক্ষকদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মহাসচিব অধ্যক্ষ মো. আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ আফজাল হোসেন তালুকদার।
এ সময় হবিগঞ্জ জেলা শাখার সভাপতি আলী আক্কাছ মোল্লা, শেরপুর জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ জামাল উদ্দিন, সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. আব্দুল হাই, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান চৌধুরী, মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক ওহীদুজ্জামান চৌধুরী, সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা আলী নুর, আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান, জামেয়া দ্বীনিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কবিরসহ বিভিন্ন জেলা ও উপজেলার প্রতিষ্ঠান প্রধান এবং মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা মাদরাসা শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতকরণসহ দীর্ঘদিনের বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে হাওরাঞ্চলের প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালনকারী শিক্ষকদের জন্য বিশেষ হাওর ভাতা চালুর দাবি জোরালোভাবে তুলে ধরেন।
সম্মেলনে সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক মাদরাসা শিক্ষক ও কর্মচারী ফোরামের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্মেলন শেষে ১৪৯ সদস্যবিশিষ্ট সুনামগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়। এতে প্রিন্সিপাল মাওলানা মো. ময়নুল হককে সভাপতি, মাওলানা মোহাম্মদ সালেহ আহমেদকে সাধারণ সম্পাদক এবং মাওলানা সামসুল কবির মিসবাহ চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
Reviewed by প্রান্তিক জনপদ
on
8/22/2026 07:02:00 PM
Rating:



No comments: