দারুল হেরা মাদ্রাসায় সীরাতুন্নবী (স.) মাহফিল ও পুরস্কার বিতরণ
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মঙ্গলপুরে দারুল হেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে সীরাতুন্নবী (স.) মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার সহকারী শিক্ষক মো. ওয়াক্কাস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা এমকেএম ফরিদ উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুজ্জামান খান, মোহাম্মদ কামাল উদ্দিন, মাস্টার জাকির হোসেন, মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা জাফর আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (স.) ছিলেন সমগ্র মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর পবিত্র জীবন, চরিত্র, মানবিকতা, ন্যায়নীতি ও আদর্শ অনুসরণ করলেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। শিক্ষার্থীদের জীবনে রাসুলুল্লাহ (স.)-এর আদর্শ বাস্তবায়নের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে ওঠার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ-নাত, উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরে দেশ, জাতি, ইসলাম ও উম্মাহর কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং মাদ্রাসার সার্বিক উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Reviewed by প্রান্তিক জনপদ
on
8/26/2026 05:28:00 PM
Rating:




No comments: