দোয়ারাবাজারে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
দোয়ারাবাজারে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আব্দুস সামাদ (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) দুপুর আনুমানিক ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারাবাজার থানার একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ৩ নম্বর দোয়ারাবাজার ইউনিয়নের দলেরগাঁও গ্রামস্থ মানিক মিয়ার পুকুরের উত্তর পাশে বিরিসিং গ্রামে যাওয়ার পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মো. আব্দুস সামাদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো. আব্দুস সামাদ উপজেলার ১ নম্বর বাংলাবাজার ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
Reviewed by প্রান্তিক জনপদ
on
8/14/2026 06:37:00 PM
Rating:

No comments: