সংবাদ শিরোনাম

recent

৮ বছরেও বিদ্যুৎ সংযোগ পায়নি দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিক।

 


৮ বছরেও বিদ্যুৎ সংযোগ পায়নি দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিক।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি ::

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ডালিয়া কমিউনিটি ক্লিনিকে দীর্ঘ আট বছরেও বিদ্যুৎ মিটার ও সংযোগ না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সেবাগ্রহীতারা। বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে ক্লিনিকটির স্বাভাবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ সংযোগ না থাকায় চিকিৎসাসেবা দিতে নানা সমস্যায় পড়ছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক রোগীদের চিকিৎসাসহ জরুরি স্বাস্থ্যসেবা দিতে বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। সরকারি স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষও প্রত্যাশিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

সেবাগ্রহীতাদের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হলেও এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লিনিকটিতে বিদ্যুৎ মিটারের জন্য একাধিকবার আবেদন করা হয়েছে।

ডালিয়া কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপি মোছাঃ তাহমিনা আক্তার বলেন, 'দীর্ঘদিন ধরে বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করেও এখন পর্যন্ত মিটার ও সংযোগ পাওয়া যাচ্ছে না। বিদ্যুৎ সংযোগ না থাকায় ক্লিনিকের স্বাভাবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনায় নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত রাখতে দ্রুত সময়ের মধ্যে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ মিটার ও সংযোগ দেওয়া প্রয়োজন।'

এ বিষয়ে বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মিটারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ক্লিনিকটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার আশ্বাস দেন তিনি।

স্থানীয়দের দাবি, প্রত্যন্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডালিয়া কমিউনিটি ক্লিনিকে দ্রুত বিদ্যুৎ সংযোগ স্থাপন করা জরুরি। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

৮ বছরেও বিদ্যুৎ সংযোগ পায়নি দোয়ারাবাজারের ডালিয়া কমিউনিটি ক্লিনিক। Reviewed by প্রান্তিক জনপদ on 8/13/2026 08:31:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.