সংবাদ শিরোনাম

recent

মন্ত্রিসভায় আসতে পারেন বিএনপির কয়েকজন হেভিওয়েট নেতা


অনলাইন ডেস্ক :

প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণের আলোচনা জোরালো হয়েছে। ঈদুল আজহার পর বাজেট অধিবেশন শেষে মন্ত্রিসভায় রদবদল ও নতুন সদস্য অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

সোমবার (১ জুন) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের পর এ আলোচনা আরও গতি পেয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনিক কার্যক্রমের গতি বাড়ানো এবং একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বিন্যাসের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

আলোচনায় যেসব হেভিওয়েট নেতা

নতুন মন্ত্রিসভায় বিএনপির কয়েকজন অভিজ্ঞ ও প্রবীণ নেতার নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে রয়েছেন—

গয়েশ্বর চন্দ্র রায়

বেগম সেলিমা রহমান

জয়নুল আবদিন ফারুক

ড. খন্দকার মোশাররফ হোসেন

ড. আব্দুল মঈন খান

সূত্র জানায়, সংরক্ষিত নারী আসন থেকেও একজনকে মন্ত্রিসভায় নেওয়া হতে পারে।

টেকনোক্র্যাট কোটায় সম্ভাব্য নাম

টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী বা প্রতিমন্ত্রী হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে, তারা হলেন—

শামসুজ্জামান দুদু

অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল

হাবিবুন নবী খান সোহেল

অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

অধ্যাপক মওদুদ আলমগীর পাভেল

এ ছাড়া রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শামসুর রহমান শিমুল বিশ্বাস, খন্দকার আবু আশফাক ও অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নামও আলোচনায় রয়েছে।

প্রতিমন্ত্রী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে

প্রতিমন্ত্রী পদে সম্ভাব্যদের মধ্যে রয়েছেন—

আজিজুল বারী হেলাল

শহিদুল ইসলাম বাবুল

আমিরুল ইসলাম খান আলিম

এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রগুলো জানিয়েছে, মন্ত্রিসভার আকার বাড়ানোর সম্ভাবনা থাকলেও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিএনপির শীর্ষ নেতারাও বলছেন, মন্ত্রিসভা সম্প্রসারণ ও দায়িত্ব বণ্টনের বিষয়টি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ার।

বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণমন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

মন্ত্রিসভায় আসতে পারেন বিএনপির কয়েকজন হেভিওয়েট নেতা Reviewed by প্রান্তিক জনপদ on 6/01/2026 07:54:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.