দোয়ারাবাজারে মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়
" যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান"
দোয়ারাবাজারে মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক সভায় কলিম উদ্দিন মিলন এমপি
এম এ মোতালিব ভুইয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা একটি অপরাধমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহের সভাপতিত্বে এবং সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ (দোয়ারাবাজার-ছাতক) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, উপজেলা মেডিকেল অফিসার (এমওডিসি) ডা. মুজতবা তামিম আল মাহদি, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম তালুকদার, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক চেয়ারম্যান সামছুল হক নমু ও আলহাজ্ব আব্দুল বারী, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরু, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান, ডিডরাইটার অলিউর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, সমাজসেবক খলিলুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, “মাদকের সঙ্গে জড়িত থাকলে সে দলীয় নেতাকর্মী হলেও কোনো ছাড় দেওয়া হবে না।” তিনি মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরও বলেন, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ ছাড়া যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করা সম্ভব নয়।
একই সঙ্গে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে উপজেলার কর্মরত সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তারা বলেন, সামাজিক সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমেই একটি মাদক ও অপরাধমুক্ত আদর্শ সমাজ গঠন সম্ভব। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ
Reviewed by প্রান্তিক জনপদ
on
5/16/2026 09:02:00 PM
Rating:




No comments: