সংবাদ শিরোনাম

recent

নরসিংপুর ইউপিতে বিরোধ প্রকাশ্যে, দুর্নীতির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে


দোয়ারাবাজার সংবাদদাতা:

নরসিংপুর ইউনিয়ন পরিষদকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ইউনিয়নের নরসিংপুর, নাছিমপুর ও চাইরগাঁও বাজার কমিটি গঠনকে কেন্দ্র করে চেয়ারম্যান নুর উদ্দিনের সঙ্গে প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য মোঃ ইশ্রাইল আলীর বিরোধ প্রকাশ্যে রূপ নিয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চেয়ারম্যান কর্তৃক ইশ্রাইল আলী মেম্বারকে উদ্দেশ্য করে কথিত গালাগালির একটি অডিও ভাইরাল হলে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয় জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্যানেল চেয়ারম্যান মোঃ ইশ্রাইল আলীসহ একাধিক ইউপি সদস্য। প্যানেল চেয়ারম্যান মোঃ ইশ্রাইল আলী চেয়ারম্যান নুর উদ্দিনকে “দুর্নীতিবাজ” আখ্যা দিয়ে জনগণের সামনে উন্মুক্ত আলোচনায় বসার আহ্বান জানান।

তিনি বলেন,

“জনগণের স্বার্থে সকল অনিয়ম ও দুর্নীতির বিষয় প্রকাশ করতে আমি প্রস্তুত। চেয়ারম্যান সাহেবকে জনগণের সামনে এসে সত্য-মিথ্যা যাচাই করার আহ্বান জানাচ্ছি।”

এ বিষয়ে প্রতিবাদ ও সমর্থন জানিয়ে বক্তব্য দিয়েছেন ইউপি সদস্য মোঃ ধন মিয়া, ফয়াজ উদ্দিন, সাজ্জাদুর রহমান, নুরুল আমিন, আব্দুল হেকিম ও আফরোজা খানম।

এলাকাবাসীর দাবি, জনপ্রতিনিধিদের পারস্পরিক দ্বন্দ্ব ও অশালীন আচরণ ইউনিয়নের স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে। তারা দ্রুত সমস্যার সমাধান এবং অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

নরসিংপুর ইউপিতে বিরোধ প্রকাশ্যে, দুর্নীতির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে Reviewed by প্রান্তিক জনপদ on 5/17/2026 10:01:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.