দোয়ারাবাজারে "কর্মক্ষেত্রে নারীর ভূমিকা " নিয়ে প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা
সাইফুল আলম দোয়ারাবাজার থেকে :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের দারুল হেরা আলীম মাদ্রাসায় মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে ২০২৬) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
“কর্মক্ষেত্রে নারী” শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে মাষ্টার আইয়ুবুর রহমান স্মৃতি পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুল হেরা আলীম মাদ্রাসার সরকারি শিক্ষক ও দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রেদওয়ানুর রহমান ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওলিউর রহমান, মাস্টার জাকির আহমদ, মাস্টার ওয়াকাচ, আব্দুল হাই বশির, সাংবাদিক সাইফুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং কথার জড়তা দূর করার কার্যকর মাধ্যম। এর মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, যুক্তিবাদী চিন্তাভাবনা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি পায়।
তারা এমন শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান এবং আয়োজকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
প্রতিযোগিতায় “কর্মক্ষেত্রে নারী” বিষয়ে পক্ষে ও বিপক্ষে দুটি দল অংশ নেয়। যুক্তি, উপস্থাপনা ও বিশ্লেষণে দক্ষতার পরিচয় দিয়ে বিপক্ষ দল প্রথম স্থান অর্জন করে এবং পক্ষে দল দ্বিতীয় স্থান লাভ করে।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল ও শিক্ষামূলক আয়োজন অব্যাহত রাখার দাবি জানান উপস্থিত
Reviewed by প্রান্তিক জনপদ
on
5/14/2026 08:46:00 PM
Rating:





No comments: