ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদানে আগামীকাল সুনামগঞ্জে আসছেন দুই মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা
অনলাইন ডেস্ক:
অতিবৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদানে আগামীকাল মঙ্গলবার সুনামগঞ্জে আসছেন দুই মন্ত্রী ও মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান।
আগামীকাল সোমবার বেলা ১১টায় সুনামগঞ্জ সার্কিট হাউজে আসবেন কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং মন্ত্রী পদমর্যাদার প্রধানমন্ত্রীর উপদেষ্টা (অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়) রাশেদ আল মাহমুদ তিতুমীর। বেলা সাড়ে ১১টায় মন্ত্রী ও উপদেষ্টার সাথে সার্কিট হাউজে জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এরপর দুপুর সাড়ে ১২টায় বিশ^ম্ভরপুর উপজেলা পরিষদ হলরুমে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ সহায়তা প্রদান করবেন তারা।
(সুনামগঞ্জের খবর এর সৌজন্যে)
Reviewed by প্রান্তিক জনপদ
on
5/04/2026 08:44:00 PM
Rating:

No comments: