পান্ডারগাঁও ইউনিয়ন এফডব্লিউসি এর ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ এপ্রিল ২০২৬) পান্ডারগাঁও এফডব্লিউসি (FWC) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৫নং পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ। সভা পরিচালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক জ রেদওয়ানুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও হাজী কনুমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাস্টার আব্দুল মানিক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, পিএইচডি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, অপরাজেয় বাংলাদেশ-এর উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আজমল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহনুর ওয়াদুদ সাগর, ইউপি সদস্য শাহিন আহমদ, ছমির উদ্দিন, আবুবকরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা পান্ডারগাঁও ইউনিয়ন এফডব্লিউসি’র বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে বিদ্যমান বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
এসময় বক্তারা বিশেষ করে পান্ডারগাঁও ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট পরিবার কল্যাণ কেন্দ্র স্থাপনের জন্য এমপি মহোদয়ের আন্তরিক সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেন।
Reviewed by প্রান্তিক জনপদ
on
5/05/2026 08:19:00 PM
Rating:





No comments: