সংবাদ শিরোনাম

recent

জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, হাসপাতালে চিকিৎসাধীন

                 ছবি: সংগৃহীত

 বিশেষ প্রতিনিধি

রাজধানীতে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালক ডা. আহমদ হোসেন (৫০) দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে পুরাতন বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের গলিতে।

প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানায়, সোমবার অফিস শেষে হাসপাতাল থেকে নিজ বাসার দিকে ফেরার পথে অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন ব্যক্তি তাকে লক্ষ্য করে হামলা চালায়। হামলাকারীরা তার ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে জাতীয় ক্যান্সার হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

ঘটনার পরপরই বনানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

প্রাথমিকভাবে হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। 

তবে ঘটনাটির পেছনে ব্যক্তিগত বিরোধ নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত, হাসপাতালে চিকিৎসাধীন Reviewed by প্রান্তিক জনপদ on 4/21/2026 12:02:00 AM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.