সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

 


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় খেলতে গিয়ে  পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজলা সুরমা ইউনিয়নের বৈঠাখাই গ্রামে এই ঘটনা ঘটে। 

তারা সম্পর্কে একে অন্যের চাচাতো বোন।

তারা হলেন,ওই গ্রামের রমজান আলী'র মেয়ে রুমা আক্তার (৭), উকিল আলী'র মেয়ে 

পাপিয়া আক্তার (৪)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির আঙিনায় পুকুর পাড়ে একসঙ্গে খেলাধুলা  করছিলো তারা দু'জন। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে তারা বাড়ির পাশের একটি পুকুরের কাছে চলে যায় এবং পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পরেও কোথাও না পেয়ে পুকুরে সন্ধান চালালে দুইজনের মধ্যে রুমা আক্তার (৭) মৃত্যু অবস্থায় তাকে পানিতে পাওয়া যায়।


আর পাপিয়া আক্তার (৪) কে তাৎক্ষণিকভাবে পানি থেকে জীবিত উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলো কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম তালুকদার বলেন, একটি পরিবারে দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়েছি।  বিষয়টি খুবই বেদনাদায়ক।


দোয়ারাবাজারে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু Reviewed by প্রান্তিক জনপদ on 4/20/2026 08:15:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.