সংবাদ শিরোনাম

recent

সিলেটে যৌতুকবিহীন বিয়ে, একসাথে ৬৩ এতিম কন্যার বিয়েসম্পন্ন


সিলেট প্রতিনিধি:

সিলেটে এক ব্যতিক্রমধর্মী ও মানবিক আয়োজনের মধ্য দিয়ে একসাথে ৬৩ জন এতিম কন্যার যৌতুকবিহীন ও বিনা খরচে বিয়ে সম্পন্ন হয়েছে। যুক্তরাজ্য প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন সিডস অব সাদাকাহ-এর উদ্যোগে অনুষ্ঠিত এই আয়োজন সমাজে বিয়েকে সহজ ও যৌতুকমুক্ত করার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

বৃহস্পতিবার নগরীর বালুচর এলাকার একটি অভিজাত কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে রংপুর ও সিলেট অঞ্চলের ৬৩টি নবদম্পতির শুভ মিলন ঘটে। একসাথে ১২৬টি হাতের বন্ধনে মুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল। দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ।



অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট চিকিৎসক ডা. রেদওয়ানুর রহমান। এতে বক্তব্য রাখেন রংপুর-১ আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী, রংপুর-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান বেলাল এবং সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য দেন আবুল খায়ের ও জয়নুল আবেদীন রুহেল।

বক্তারা বলেন, “যৌতুকবিহীন বিয়ে যে বাস্তবে সম্ভব, এই আয়োজন তার জ্বলন্ত প্রমাণ। নবী করীম (সা.) বিয়েকে সহজ করার যে নির্দেশনা দিয়েছেন, এ উদ্যোগ তারই বাস্তব প্রয়াস।” তারা আশা প্রকাশ করেন, নবদম্পতিরা আদর্শ পরিবার গড়ে তুলে সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবেন।

দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ শাহ ওয়ালীউল্লাহ বিয়ের খুতবা পাঠ করেন এবং পর্যায়ক্রমে ৬৩টি বিয়ে সম্পন্ন করেন। পরে নবদম্পতিদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য মধ্যাহ্নভোজেরও ব্যবস্থা ছিল।

এদিকে নবদম্পতিদের জন্য উপহার হিসেবে পোশাকের পাশাপাশি খাট, বালিশ, তোশক, তৈজসপত্রসহ প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী প্রদান করা হয়।

সমাজে যৌতুক প্রথা নির্মূল এবং অসহায় এতিম কন্যাদের নতুন জীবনের পথ সুগম করতে এ আয়োজন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সিলেটে যৌতুকবিহীন বিয়ে, একসাথে ৬৩ এতিম কন্যার বিয়েসম্পন্ন Reviewed by প্রান্তিক জনপদ on 4/16/2026 08:32:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.