হেরা জামেয়া ইসলামিয়া আলীম মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মঙ্গলপুরস্থ দারুল হেরা জামেয়া ইসলামিয়া আলীম মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অত্যন্ত সুশৃঙ্খল ও হৃদয়গ্রাহী পরিবেশে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মাস্টার কামাল উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাস্টার ওয়াক্কাস আলী, মাওলানা ওবায়দুল্লাহ হেলাল, মাওলানা মুজাম্মিল আলী, সিনিয়র শিক্ষক মাওলানা নুরুজ্জামান খানসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষকবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ আলী (সৌদি প্রবাসী), সাংবাদিক সাগর, প্রাক্তন ছাত্র ও অভিভাবক ফারুক আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দাখিল পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ধাপ। এ পরীক্ষার মাধ্যমে সফলতা অর্জন করে শিক্ষার্থীরা নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণের পথে এগিয়ে যাবে এবং পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে সক্ষম হবে। তারা শিক্ষার্থীদের নিষ্ঠা, অধ্যবসায় ও আল্লাহর প্রতি ভরসা রেখে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে দাখিল পরীক্ষার্থীসহ মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। বিদায়ী মুহূর্তে শিক্ষক-শিক্ষার্থী সবার মাঝে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
সবশেষে দাখিল পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Reviewed by প্রান্তিক জনপদ
on
4/16/2026 04:37:00 PM
Rating:





No comments: