সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে প্রভাবশালী মহলের অবৈধ বালু উত্তোলন



দোয়ারাবাজার সংবাদদাতা:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনালী চেলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় আইনের তোয়াক্কা না করে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেট বিদ্যালয়ের আশেপাশের প্রায় ৩/৪ একর জমি থেকে স্কেভেটর ব্যবহার করে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছে, যার পরিমাণ ইতিমধ্যে প্রায় ৩ লাখ ঘনফুট (সিএফটি) ছাড়িয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অপরিকল্পিত উত্তোলনের ফলে জমির প্রাকৃতিক গঠন ও স্থিতিশীলতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিশেষ করে একটি জনগুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের এতো সন্নিকটে ভারী যন্ত্রপাতি ব্যবহার করায় বিদ্যালয়ের ভবনসহ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে এলাকায় চরম উদ্বেগ দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, এই অবৈধ বালু উত্তোলন চক্রের নেপথ্যে রয়েছেন উপজেলার নরসিংপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ মামুন কবির, যুবলীগ নেতা কামাল উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজ আলী, স্থানীয় বিএনপি নেতা জাহিদুল ইসলাম এবং ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা  দ্বীন ইসলাম । তবে এ অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।দিনের পর দিন ভারী যন্ত্রপাতির বিকট শব্দ আর উড়ন্ত ধুলাবালিতে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত হলেও প্রভাবশালী এই চক্রের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পাচ্ছে না। এলাকার সচেতন মহলের মতে, এভাবে মাটির নিচ থেকে বালু উত্তোলন অব্যাহত থাকলে ভবিষ্যতে ভয়াবহ ভূমিধস বা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হবে।

বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অভিযুক্তদের বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অবৈধ এই বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করার জোরালো দাবি জানানো হয়েছে।

দোয়ারাবাজারে প্রভাবশালী মহলের অবৈধ বালু উত্তোলন Reviewed by প্রান্তিক জনপদ on 4/16/2026 04:17:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.