সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত



দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নে প্রাথমিক বিদ্যালয়গুলোর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ইউনিয়নের ১৪টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়, যা এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

টুর্নামেন্টের বালক বিভাগের ফাইনালে শ্রীপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ১–০ গোলে কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকা বিভাগের ফাইনালে গোপীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১–০ গোলে শ্রীপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।



ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে ভিড় জমায় স্থানীয় ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ। খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।

খেলা শেষে হাজীকনু উচ্চ বিদ্যালয় মাঠে এক মনোজ্ঞ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন।

উষাইরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শাহ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাস্টার নজির আহমেদ, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আব্দুর রউফ, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ্র দাস ও রেজাউর রহমান, গোপীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান, শ্রীপুরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী কবি মখদ্দুস আলী, বদরুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “খেলা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিশুদের মেধা, মনন ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক।”

শেষে অতিথিবৃন্দ বিজয়ী দলগুলোর হাতে ট্রফি তুলে দেন এবং তাদের অভিনন্দন জানান।

দোয়ারাবাজারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত Reviewed by প্রান্তিক জনপদ on 4/21/2026 07:52:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.