সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে এসএসসি/দাখিল পরীক্ষা চলাকালীন সরু রাস্তায় মালবাহী গাড়ি চলাচলে প্রশাসনের নিষেধাজ্ঞা


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: আবু সালেহ মোঃ আলা উদ্দিন

সুনামগঞ্জের দোয়ারাবাজার-এ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলা প্রথম পত্র (এসএসসি) এবং কুরআন মাজিদ প্রথম পত্র (দাখিল) পরীক্ষার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ বছরের পরীক্ষা কার্যক্রম শুরু হয়।

পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে উপজেলা প্রশাসন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার সরু সড়কগুলো দিয়ে ভারী মালবাহী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দোয়ারাবাজার উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ১,২৭৩ জন এসএসসি পরীক্ষার্থী ৩টি কেন্দ্র ও ১টি ভেন্যুতে পরীক্ষায় অংশ নিচ্ছে। অপরদিকে ১০টি মাদ্রাসার ৪৭২ জন দাখিল পরীক্ষার্থী ১টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এসএসসি পরীক্ষার কেন্দ্রগুলো হলো—দোয়ারাবাজার মডেল উচ্চবিদ্যালয়, বড়খাল স্কুল অ্যান্ড কলেজ এবং সমুজ আলী উচ্চবিদ্যালয় কলেজ। অন্যদিকে দাখিল পরীক্ষার্থীদের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে বড়খাল কলেজে।

পরীক্ষার প্রথম দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। বেলা ১২টায় বাংলাবাজার ইউনিয়নের বড়খাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের মাধ্যমে স্থানীয় ব্যবসায়ীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেন।

তিনি বলেন, “উপজেলার বাজারগুলোতে পণ্য পরিবহনে বড় গাড়ি ব্যবহার করা হয়। কিন্তু সড়কগুলো সরু হওয়ায় প্রায়ই যানজট সৃষ্টি হয়, যা পরীক্ষার্থীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই পরীক্ষা চলাকালীন সময়ে ভারী মালবাহী যানবাহন চলাচল বন্ধ রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।”

এদিকে, পরীক্ষার প্রথম দিনে মোট ১,৭৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৯ জন অনুপস্থিত ছিল বলে জানা গেছে।

দোয়ারাবাজারে এসএসসি/দাখিল পরীক্ষা চলাকালীন সরু রাস্তায় মালবাহী গাড়ি চলাচলে প্রশাসনের নিষেধাজ্ঞা Reviewed by প্রান্তিক জনপদ on 4/21/2026 08:29:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.