সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে হাজী কনু মিয়া স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত



সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাজী কনু মিয়া স্কুল অ্যান্ড কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ মার্চ) বিকেলে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ময়না মিয়ার সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ।


সংগঠনের অন্যতম সদস্য আনোয়ার হোসেনের পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও সংগঠনের অন্যতম উদ্যোক্তা মো. লাল মিয়া।

এলাকার বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন হাজী কনু মিয়া স্কুল অ্যান্ড কলেজের দাতা সদস্য সৈরত আলী তালুকদার সমাই, সাবেক সভাপতি হাফিজ আমিন উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার মোহাম্মদ কামাল উদ্দিন, দারুল হেরা আলিম মাদ্রাসার গভর্নিং বডির সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, তরুণ সমাজসেবক ওলিউর রহমান, সংবর্ধিত ও সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল কাইয়ুম লন্ডনী, প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহনুর ওয়াদুদ সাগর প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ফজল উদ্দিন লন্ডনী, বাগান বাড়ী হাফিজিয়া মাদ্রাসার অন্যতম দাতা সিরাজ উদ্দিন লন্ডনী, আব্দুর রউফ, জমির আলী, মাওলানা আব্দুল হক, আরশ আলী, ওয়ালিদ আহমেদ, মাস্টার নজির আহমেদ, ইউপি সদস্য শাহীন আহমেদ, ছমির আলী, মোশাহিদ আলী, মোশাহিদ আল মামুন, মকদ্দুছ আলী, জাহাঙ্গীর আলম, লিটন মিয়া, জসিম উদ্দিন সরকার, আঙ্গুর আলম তানসিন, রসিক মিয়া প্রমুখ। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এ ধরনের আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে। পবিত্র রমজান মাসে আয়োজিত এই ইফতার মাহফিল আল্লাহ তায়ালা কবুল করুন—এ কামনাও ব্যক্ত করেন তারা।

পাশাপাশি বক্তারা আশা প্রকাশ করেন, সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে এলাকার উন্নয়নে অবদান রাখবে।

ইফতার মাহফিলে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ইফতার পূর্ব মোনাজাত পরিচালনা করেন হাজী কনু মিয়া স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক মাস্টার নিজাম উদ্দিন।

সভা শেষে সংগঠনের পক্ষ থেকে আব্দুল কাইয়ুম লন্ডনীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়

দোয়ারাবাজারে হাজী কনু মিয়া স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত Reviewed by প্রান্তিক জনপদ on 3/03/2026 12:38:00 AM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.