Top News

রিয়াল নাকি সৌদি, কোথায় যাচ্ছেন ফরাসি তারকা এমবাপ্পে?

 

ছবিঃ রয়টার্স

প্রান্তিক ডেস্কঃ পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। আগামী বছরের ৩০ জুন ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে এ তারকার। আগাম চিঠি দিয়ে এর মধ্যে জানিয়েও দিয়েছেন চুক্তি নবায়ন করতে ইচ্ছুক নন। এমবাপ্পের এমন ঘোষণায় নতুন কৌশল নিয়েছে পিএসজি। খবর বিবিসি।
জানা গেছে, চুক্তি নবায়ন না করলে ২০২৪ সালের ১ জুলাই ফ্রি এজেন্ট হয়ে যাবেন কাতার বিশ্বকাপের এই সেরা গোলদাতা। তখন যেকোনো ক্লাবে ট্রান্সফার ফি ছাড়াই স্বাধীনভাবে চুক্তিবদ্ধ হতে পারবেন।
সেই সুযোগ দিতে ইচ্ছুক নয় পিএসজি। ফ্রি এজেন্ট হওয়ার আগে চলতি গ্রীষ্ম মৌসুমেই এমবাপ্পেকে বিক্রি করতে চায় ক্লাবটি।
এই সুযোগে টানা দুই বিশ্বকাপের ফাইনালে লড়া তারকাকে দলে ভেড়াতে আগ্রহী রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিযোগিতায় রয়েছে আর্জেন্টিনার লিওনেল মেসিকে অফার করেও দলে নিতে না পারা সৌদি আরবের ক্লাব আল-হিলাল। তারা যদি এমবাপ্পেকে মোটা অঙ্কের অর্থে দলে টানে আশ্চর্য হওয়ার কিছু নেই!
বর্তমানে সৌদি প্রো-লিগে নাম লিখিয়েছেন পর্তুগাল ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। তার সঙ্গে ঘাঁটি গেড়েছেন রিয়ালের সাবেক সতীর্থ ব্যালন ডি’অরজয়ী তারকা করিম বেনজেমা। এমবাপ্পেও কী তাদের সঙ্গে যোগ দিতে রাজি হবেন?অন্যদিকে করিম বেনজেমা রিয়াল ছাড়ার পর একজন তারকা স্ট্রাইকারের সন্ধান করে আসছে স্প্যানিশ ক্লাবটি। এতদিন তাদের পছন্দের তালিকায় ছিল টটেনহ্যামের ইংলিশ স্ট্রাইকার হ্যারির নাম। তবে এমবাপ্পের পিএসজি ছাড়ার খবরকে মোক্ষম সুযোগ হিসেবে ভাবছে স্প্যানিশ জায়ান্টরা।এক প্রতিবেদনে ফ্রান্সের সংবাদ মাধ্যম এল ইকুইপে জানিয়েছে, এমবাপ্পের রিয়াল মাদ্রিদে আসার সম্ভাবনাই বেশি। ২৪ বছর বয়সী ফরাসি স্ট্রাইকারকে পেতে ১৫-২০ কোটি ইউরো দিতেও প্রস্তুত রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।
ইংল্যান্ডের ম্যানচেস্টার ইউনাইটেডেরও আক্রমণভাগের তুরুপের তাস এমবাপ্পেকে কেনার সক্ষমতা রয়েছে। ক্লাবটি এখন মালিকানা বদলের অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এর মাঝেও ম্যানেজার এরিক টেন হ্যাগ নয় নম্বর জার্সি কার গায়ে তুলে দেয়া যায় তা নিয়ে ভাবছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন