সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন


জনপদ ডেস্ক:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রকল্প কর্মকর্তা লুৎফুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম।


সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, বিআরডিবি কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন, সহসভাপতি মো. বজলুর রহমান, অপরাজেয় বাংলার উপজেলা কো-অর্ডিনেটর আজমল হোসেন, পিএসডির আসাদুজ্জামান প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, দেশের শিল্প, কৃষি ও সেবাসহ বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে প্রযুক্তির কার্যকর ব্যবহার, উদ্ভাবনী চিন্তা এবং দক্ষ জনশক্তি গড়ে তোলা জরুরি। উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত করা সম্ভব।

জাতীয় পর্যায়ে উৎপাদনশীলতা বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং দেশের বিভিন্ন খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন করা হয়। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)-এর উদ্যোগে দিবসটি উপলক্ষে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ বছর জাতীয় উৎপাদনশীলতা দিবসের প্রতিপাদ্য— ‘উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয়’।

দোয়ারাবাজারে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপন Reviewed by প্রান্তিক জনপদ on 10/02/2026 12:50:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.