প্রান্তিক জনপদ
বাংলা নিউজ • বিশ্লেষণ • সংস্কৃতি

সংবাদ শিরোনাম

recent

সুনামগঞ্জে জামায়াতে ইসলামীতে চার শতাধিক নেতাকর্মীর যোগদান

 

সুনামগঞ্জে জামায়াতে ইসলামীতে চার শতাধিক নেতাকর্মীর যোগদান

অনলাইন ডেস্ক :

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাওয়াতী মাস উপলক্ষে সুনামগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এ সময় জেলা জামায়াতের নেতৃবৃন্দ নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন।

সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মামুনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট শামস উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শামস উদ্দিন বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর আদর্শের কোনো বিকল্প নেই। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান প্রমাণ করে, মানুষ ইসলামের কল্যাণমুখী সমাজব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান ও জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ।

এ ছাড়া বক্তব্য দেন পৌর জামায়াতের নায়েবে আমীর আজিজুল হক মাসুক ও বায়তুলমাল সম্পাদক মাওলানা লুতফুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে নবাগত নেতাকর্মীদের অংশগ্রহণে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কোন মন্তব্য নেই:

© ২০২০ প্রান্তিক জনপদ। সর্বস্বত্ব সংরক্ষিত।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.