মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোতালিব ভূইয়ার ওপর হামলা, অভিযুক্ত আটক
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মোতালিব ভূইয়ার ওপর হামলা, অভিযুক্ত আটক
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহাদ ভূইয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।আ
রোববার (১৮ অক্টোবর) রাত ৮ টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চৌধুরীপাড়া বাজারে বাঁশতলা আঞ্চলিক বিএনপি কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক আহাদ ভূইয়া চৌধুরীপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাদকসংক্রান্তসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। সম্প্রতি এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক মোতালিব ভূইয়া। এর জের ধরেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, “অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।


কোন মন্তব্য নেই: