সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে চাঁদা না পাওয়ায় বালু ব্যবসায়ীর ১ কোটি ১৩ লাখ টাকার ৪ নৌকা দখলের অভিযোগ


দোয়ারাবাজার (সুনামগঞ্জ)সংবাদদাতা:

সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা নদীতে বালু ব্যবসা ঘিরে চাঁদা দাবি, হামলা ও প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা মূল্যের চারটি স্টিল বডির নৌকা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। 

 সোমবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাতক উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা মো. খোকন মিয়া এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে খোকন মিয়া দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে সরকারি ইজারাকৃত চেলা নদীর বালু মহালে রয়্যালটি পরিশোধ করে বৈধভাবে  বালু কিনে ব্যবসা করছেন। প্রতিদিনের ন্যায় গত ২ আগষ্ট দুপুরে নরসিংপুর ইউনিয়নের পূর্ব চাইরগাঁও-সংলগ্ন সোনালী চেলা নদীতে বালু উত্তোলন করে আসার সময় নৌকার পথরোধ করে স্থানীয় একটি পক্ষ চাঁদা দাবি করে; অস্বীকৃতি জানালে স্থানীয় বাসিন্দা নুরুল ইসলাম, শফিকুল ইসলাম, আব্দুন নুর,রশিদ মিয়া,লুৎফুর রহমান (শাওন),শাওন মিয়াসহ অঙ্গাত আরো ১০-১৫ জনের একটি চক্র তাঁদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয় এবং নগদ ১ লাখ ৪৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চারটি নৌকা জোরপূর্বক দখল করে নিয়ে যাওয়া হয় বলে তিনি অভিযোগ করেন। নৌকাগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৩ লাখ টাকা। 

আইনি পদক্ষেপ নিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে জানিয়ে তিনি অভিযুক্তদের গ্রেপ্তার, টাকা ও নৌকা উদ্ধার এবং পরিবারের নিরাপত্তার দাবি জানান।


তবে অভিযুক্ত ও স্থানীয়দের বক্তব্য ভিন্ন। তাঁদের দাবি, নীতিমালার তোয়াক্কা না করে চেলা নদী থেকে বালু উত্তোলনের চেষ্টা করায় তাঁরা নৌকাগুলো আটক করেছিলেন; সোমবার নৌ পুলিশ সেগুলো উদ্ধার করেছে।

এবিষয়ে দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং নৌ পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

দোয়ারাবাজারে চাঁদা না পাওয়ায় বালু ব্যবসায়ীর ১ কোটি ১৩ লাখ টাকার ৪ নৌকা দখলের অভিযোগ Reviewed by প্রান্তিক জনপদ on 8/04/2026 10:53:00 AM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.