সুনামগঞ্জ কারাগারে বন্দির মৃত্যু
অনলাইন ডেস্ক:
সুনামগঞ্জ কারাগারে এক বন্দির মৃত্যু ঘটেছে। শুক্রবার রাত পৌঁনে ১১ টায় মারা যান এই বন্দি। মৃতের নাম আক্কাস আলী (৪৮)। তিনি সুনামগঞ্জ শহরতলির সুরমা ইউনিয়নের আলী হোসেনের ছেলে। শনিবার বিকালে পূর্ব ইব্রাহিমপুর জামে মসজিদের সামনে জানাজা শেষে গ্রামের কবরস্তানে দাফন করা হয় তাকে।
পরিবারের দাবি, প্রায় তিন বছর আগে সুনামগঞ্জ—ধর্মপাশা নৌপথে চলাচলকারী এমভি রাকিব লঞ্চের মালিক আমিনুর ও ফারুক মিয়ার কাছ থেকে আক্কাস আলী পাঁচ লাখ টাকা হাওলাত নেন। এরমধ্যে ৬০ হাজার টাকা পরিশোধ করলেও অবশিষ্ট টাকা পরিশোধ করতে না পারায় ফারুক মিয়া ঢাকার একটি আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় স¤প্রতি এক বছরের কারাদণ্ড হয় আক্কাস আলীর। গেল ২৩ মে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়।
স্বজনদের অভিযোগ, কারাগারে থাকার সময় আক্কাস আলী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। শুক্রবার তাকে কারাগারে মারপিঠের অভিযোগ করেন পরিবারের সদস্যরা। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। সুনামগঞ্জ কারাগারের জেলার মো. মাঈনুদ্দিন ভুইয়া জানান, শুক্রবার রাত দশটা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হন বন্দি আক্কাস আলী। সঙ্গে সঙ্গে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে ১১ টা ৫০ মিনিটে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
Reviewed by প্রান্তিক জনপদ
on
7/18/2026 08:24:00 PM
Rating:

No comments: