সংবাদ শিরোনাম

recent

৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর গ্রেপ্তার



অনলাইন ডেস্ক 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় ৪৫ বছর ধরে পলাতক অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৫ জুলাই) রাতে বনানী ডিওএইচএস থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।

আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত ও ৪৫ বছর ধরে পলাতক অবসরপ্রাপ্ত মেজর মো. মোজাফফর হোসেনকে ডিবি পুলিশ আটক করেছে। পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

৪৫ বছর পর শহীদ জিয়ার খুনি পলাতক অবসরপ্রাপ্ত মেজর গ্রেপ্তার Reviewed by প্রান্তিক জনপদ on 7/16/2026 04:17:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.