সংবাদ শিরোনাম

recent

লন্ডন প্রবাসী শিক্ষানুরাগী নুরুল ইস


লন্ডন প্রবাসী শিক্ষানুরাগী নুরুল ইসলাম নোমানকে দারুল হেরা মাদ্রাসার সংবর্ধনা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মঙ্গলপুরস্থ দারুল হেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা-এর উদ্যোগে লন্ডন প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও মুসলিম কমিউনিটি এসোসিয়েশন, লিভারপুল (ইউকে)-এর প্রেসিডেন্ট নুরুল ইসলাম নোমান-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা এম. কে. এম. ফরিদ উদ্দিন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংবর্ধিত অতিথি নুরুল ইসলাম নোমান। এছাড়াও বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা নুরুজ্জামান খান, গভর্নিং বডির সদস্য মাওলানা দিলোয়ার হোসেন এবং দারুল হেরা প্রাক্তন ছাত্র পরিষদ-এর প্রতিনিধি মো. জুলফিকার আলম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা এম. কে. এম. ফরিদ উদ্দিন বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সমাজের বিত্তবান ও প্রবাসী শিক্ষানুরাগীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নুরুল ইসলাম নোমানের মতো সাদা মনের মানুষদের পাশে পেলে দারুল হেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা আরও এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।”

প্রধান বক্তা নুরুল ইসলাম নোমান বলেন, “দ্বীনি শিক্ষা প্রসারে দারুল হেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার। এ প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে আমি ভবিষ্যতেও সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব, ইনশাআল্লাহ।” তিনি তাঁকে সংবর্ধনা দেওয়ায় মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিনিয়র শিক্ষক মাস্টার কামাল উদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শেষে দেশ, জাতি এবং মাদ্রাসার সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুজাম্মিল আলী।






লন্ডন প্রবাসী শিক্ষানুরাগী নুরুল ইস Reviewed by প্রান্তিক জনপদ on 6/28/2026 04:25:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.