ছাতকে নিখোঁজ মাদরাসা, সন্ধান চায় পরিবার
জনপদ ডেস্ক:
সুনামগঞ্জের ছাতকে আবু কাওছার মোছাদ (১৩) নামের এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছে। শনিবার বাদ আসর সিএনজি অটো রিকশা যোগে মাদরাসায় যাওয়ার পথে সে কোথাও হারিয়ে যায়। হারিয়ে যাওয়া আবু কাওছার মোছাদ এর বাড়ি পার্শ্ববর্তী দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের প্রতাপপুর গ্রাম। সে ওই গ্রামের নানু মিয়া তালুকদারের ছেলে। সে ছাতক সদর ইউনিয়নের তিররাই মুক্তিরগাঁও হাফিজিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।
নিখোঁজের ভাই আবু সাঈদ তালুকদার জানান, তিররাই মুক্তিরগাঁও হাফিজিয়া মাদরাসা থেকে বাড়িতে ছুটিতে এসেছিল। শনিবার আসরের নামাজ প্রতাপপুর কেন্দ্রিয় জামে মসজিদে আদায় করার পর ছাতকবাজারগামী একটি সিএনজি অটো রিকশায় তুলে দেন তার বাবা। সড়কের আকিজ প্লাস্টিক লি: এলাকায় নেমে মধুকোনি রাস্তা ধরে তিররাই মুক্তিরগাঁও হাফিজিয়া মাদরাসায় যাবে। এ ভাবেই সে কয়েক মাস ধরে একাই আশা যাওয়া করছিল। এদিকে, মাদরাসায় পৌঁছে বাড়িতে ফোন না করায় পরিবারের লোকজনের অপেক্ষার প্রহর যেন কাটছেনা। শেষ পর্যন্ত পরিবার জানতে পারে তাদের সন্তান প্রতিষ্ঠানে যায় নি। এর পর থেকে তার সন্ধানে চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়েছে।
হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিল পাজামা, পাঞ্জাবী ও মাথায় টুপি। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। তার সন্ধান পেলে নিন্মে মোবাইল 01754958404/ 01710715324) নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
Reviewed by প্রান্তিক জনপদ
on
6/28/2026 09:44:00 PM
Rating:

No comments: