সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন



দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

তৃতীয় ধাপে ৫৫৬ পরিবারের হাতে পৌঁছাবে ‘ফ্যামিলি কার্ড’

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

“ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


বুধবার (১৭ জুন) দুপুর আড়াইটায় দোয়ারাবাজার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তৃতীয় ধাপের ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন। এ পর্যায়ে দোয়ারাবাজার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ৫৫৬টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমদ মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ এবং দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ।

অনুষ্ঠানে সুবিধাভোগী শাহেরা বেগম প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই কর্মসূচি তাদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ছাতক-দোয়ারাবাজার সার্কেল) শেখ মোহাম্মদ মুরসালিন, দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদারসহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নের্তৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং সুবিধাভোগী পরিবারের সদস্যরা।

বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে পরিবারের সার্বিক তথ্যভান্ডার তৈরি, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা নিশ্চিতকরণ এবং নারীর ক্ষমতায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন বাস্তবায়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই উদ্যোগ সরকারের জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

দোয়ারাবাজারে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন Reviewed by প্রান্তিক জনপদ on 6/17/2026 07:47:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.