হাজী কনু মিয়া স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে মরহুম জুনাব আলীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
দোয়ারাবাজার প্রতিনিধি:
হাজী কনু মিয়া স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের সাংগঠনিক সম্পাদক মরহুম জুনাব আলীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
হাজী কনু মিয়া স্কুল অ্যান্ড কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মরহুমের কর্মময় জীবন, সামাজিক অবদান ও মানবিক গুণাবলি তুলে ধরে বক্তারা বলেন, জুনাব আলী ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ও সংগঠক এবং পরোপকারী । তাঁর মৃত্যুতে এলাকাবাসী এবং অ্যালামনাই পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, প্রতিষ্ঠানের সাবেক সভাপতি মাস্টার আব্দুল মানিক, হাফিজ আমিন উদ্দিন, দারুল হেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সভাপতি মাওলানা এ.কে.এম. ফরিদ উদ্দিন এবং দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন।
মাস্টার ময়না মিয়ার সভাপতিত্বে উক্ত সভায় আরও বক্তব্য রাখেন মাস্টার আসকর আলী, শফিকুল ইসলাম মেম্বার, ওলিউর রহমান, লন্ডন প্রবাসী নুরুল ইসলাম নোমান, মাওলানা আব্দুল হক, আব্দুল হামিদ, তাইবুর রহমান, আলমগীর হোসেন, লাল মিয়া, আব্দুল কাইয়ুম আনসারীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফস মনসুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেদওয়ানুর রহমান। শেষে মরহুম জুনাব আলীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওবায়দুল্লাহ হেলাল।
দোয়া মাহফিলে উপস্থিত সবাই মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম প্রার্থনা করেন।
Reviewed by প্রান্তিক জনপদ
on
6/19/2026 10:51:00 PM
Rating:

No comments: