সংবাদ শিরোনাম

recent

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত


অনলাইন ডেস্ক :

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত। সিলেট নগরীতে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র‌্যাব সদস্য নিহত হয়েছেন।

শুক্রবার দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। এর আগে শুক্রবার সকালে নগরীর তোপখানা এলাকায় তিনি ছুরিকাঘাতের শিকার হন।

র‌্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পশ্চিম পাশে পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধরতে ধাওয়া করছিল। এ সময় ব্যক্তিগত কাজে সাদা পোশাকে র‌্যাবের সদস্য ইমন আচার্য সেখানে উপস্থিত ছিলেন। পুলিশকে ছিনতাইকারীর পেছনে ধাওয়া করতে দেখে তিনিও তাকে আটকানোর চেষ্টা করছিলেন।


একপর্যায়ে ধস্তাধস্তির সময় ছিনতাইকারী ইমন আচার্যের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক বেলা দেড়টার দিকে তিনি মারা যান।

অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ আরও জানান, ঘটনার পর পুলিশ ওই ছিনতাইকারীকে আটক করেছে।

সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত Reviewed by প্রান্তিক জনপদ on 5/22/2026 05:40:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.