চিরনিদ্রায় শায়িত পান্ডারগাঁও ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি আজমান আলী
জনপদ ডেস্ক :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি আজমান আলীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় তাঁর নিজ বাড়ির আঙিনায় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে বাড়ির সামনেই তাঁকে দাফন করা হয়। জানাজায় এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
এর আগে বুধবার দুপুর ২টায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
মৃত্যুকালে তিনি এলাকায় একজন সজ্জন, সমাজহিতৈষী ও সালিশ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানাজা পূর্ব সমাবেশে বক্তারা বলেন, “মৃত আজমান আলী পরপারে চলে যাওয়া আমাদের জন্য শিক্ষা। আজ তিনি চলে গেছেন, একদিন আমরাও এ পথের যাত্রী হবো। তাই দুনিয়ার মোহে না পড়ে নেক আমল ও মানবকল্যাণমূলক কাজে নিজেদের নিয়োজিত রাখা জরুরি।” তারা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর জন্য দোয়া কামনা করেন।
জানাজা ও দাফনে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপস্থিত মুসল্লিরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Reviewed by প্রান্তিক জনপদ
on
5/21/2026 02:49:00 PM
Rating:



No comments: