সংবাদ শিরোনাম

recent

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রশিদের জানাজা সম্পন্ন


দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের বদরপুর গ্রামের কৃতিসন্তান, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রশিদ আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত রাতে তিনি সুনামগঞ্জ শহরের সুলতানপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

আজ (রবিবার) বেলা ২টা ৩০ মিনিটে নিজ গ্রামের বাড়ি বদরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এ সময় দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের এই বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও সশস্ত্র সালাম প্রদান করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিংহ, থানার ওসি (তদন্ত) মোহাম্মদ শামসুদ্দিনসহ সঙ্গীয় ফোর্স। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করে তাঁকে শেষ বিদায় জানান।

ডা. আব্দুর রশিদ ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই নন, বরং সমাজে একজন সালিশ ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী, সমাজদরদী এবং নিবেদিতপ্রাণ মানবিক মানুষ হিসেবে সর্বমহলে শ্রদ্ধেয় ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী মহল তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দিন‌ - আমিন।

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রশিদের জানাজা সম্পন্ন Reviewed by প্রান্তিক জনপদ on 4/26/2026 05:56:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.