সংবাদ শিরোনাম

recent

দারুল হেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ল্যাপটপ প্রদান

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:

দোয়ারাবাজার উপজেলার আফছর নগর নিবাসী বিশিষ্ট মুরুব্বি জনাব আর্মি ছমির উদ্দিন সাহেবের জামাতা, যুক্তরাষ্ট্র প্রবাসী সিরাজুর রহমান আশিকের সৌজন্যে দারুল হেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় একটি নতুন লেনোভো (Lenovo) ল্যাপটপ প্রদান করা হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ উপহারটি প্রদান করা হয়। ল্যাপটপটি সংগ্রহ ও প্রদানের পুরো দায়িত্ব পালন করেন মাদ্রাসাটির সাবেক ছাত্র এবং আর্মি ছমির উদ্দিনের পুত্র মেহেদী হাসান।



এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ কামাল উদ্দিন, জাকির হোসেন, ওয়াক্কাস আলী, ইবি প্রধান মাওলানা জাফর আহমদ, সহকারী মৌলভী মাওলানা লায়েক হোসেন, জুনিয়র শিক্ষক মাওলানা মুজাম্মিল আলী,আব্দুল হাই বশির,  আব্দুল কুদ্দুস রনি প্রমুখ।

উপস্থিত বক্তারা বলেন, আধুনিক শিক্ষা কার্যক্রম পরিচালনায় এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় আরও এগিয়ে নিতে সহায়ক হবে।

মাদ্রাসা কর্তৃপক্ষ দাতা ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর দরবারে এই দানের উত্তম প্রতিদান কামনা করেন।


দারুল হেরা জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় ল্যাপটপ প্রদান Reviewed by প্রান্তিক জনপদ on 4/30/2026 03:17:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.