সংবাদ শিরোনাম

recent

পানির দখল নিয়ে দুই পরিবারের বিরোধ, সংঘর্ষে নিহত ৪২


কালবেলা ডেস্ক

পানির দখল নিয়ে দুই পরিবারের বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। পরে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাদের পূর্বাঞ্চলে পানি ব্যবহারের অধিকার নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। এতে এ হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমানে মাহামাত ওয়াদি ফিরা প্রদেশের ইগোতে গ্রামে সফরের সময় এই তথ্য নিশ্চিত করেছেন। এই এলাকাটি সুদানের সীমান্তের কাছে অবস্থিত। গত শনিবার থেকে সেখানে সহিংসতা শুরু হয়।

উপ-প্রধানমন্ত্রী জানান, সংঘর্ষে আরও ১০ জন আহত হয়েছেন। তাদের প্রাদেশিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। সহিংসতা দ্রুত ছড়িয়ে পড়ে, কারণ প্রতিশোধমূলক হামলা বাড়তে থাকে; ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী হস্তক্ষেপ করে।


তিনি জানান, নিরাপত্তা বাহিনীর ‘দ্রুত পদক্ষেপ’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেছে। বর্তমানে পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে রয়েছে’। এ ঘটনায় কর্তৃপক্ষ গ্রামে একটি প্রচলিত (প্রথাগত) মধ্যস্থতা প্রক্রিয়া শুরু করেছে। এছাড়া অপরাধমূলক দায় নির্ধারণের জন্য বিচারিক তদন্তও চালু করা হবে। 

প্রতিবেদনে বলা হয়েছে, সাদে জমি ও পানির দখল নিয়ে আন্তঃসম্প্রদায় সংঘর্ষ প্রায়ই ঘটে। গত বছর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘর্ষে বহু মানুষ নিহত হন এবং ঘরবাড়ি ধ্বংস হয়।

মাহামাত বলেন, পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায় আরও অস্থিরতা রোধে সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

 

পানির দখল নিয়ে দুই পরিবারের বিরোধ, সংঘর্ষে নিহত ৪২ Reviewed by প্রান্তিক জনপদ on 4/27/2026 08:27:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.