শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাপট - উপজেলায় চ্যাম্পিয়ন, এবার চোখ জেলা ও জাতীয় শিরোপায়
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা:
দোয়ারাবাজারে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুর্দান্ত নৈপুণ্য ও দলগত সমন্বয়ে উপজেলা পর্যায়ে শিরোপা জিতে নিয়েছে দলটি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে নয়টি ইউনিয়নের চ্যাম্পিয়ন দলগুলোর অংশগ্রহণে আজ ২৩ এপ্রিল উপজেলা সদরের শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত খেলায় প্রতিটি দলই চমৎকার পারফরম্যান্স প্রদর্শন করে।
এর আগে একই টুর্নামেন্টে ইউনিয়ন পর্যায়েও চ্যাম্পিয়ন হয়ে নিজেদের শক্ত অবস্থান জানান দেয় শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ধারাবাহিক এই সাফল্যে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে রানার্সআপ হয়েছে দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাদের খেলাও ছিল প্রশংসনীয় এবং শেষ পর্যন্ত লড়াই করে গেছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরুপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চানন কুমার ছানা।
এলাকাবাসীর প্রত্যাশা, এই ধারাবাহিক সাফল্য ধরে রেখে জেলা ও জাতীয় পর্যায়েও গৌরব ছিনিয়ে আনবে শ্রীপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এই অসাধারণ অর্জনে সংশ্লিষ্ট বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
Reviewed by প্রান্তিক জনপদ
on
4/23/2026 06:04:00 PM
Rating:



No comments: