সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অভিভাবক ডায়ালগ অনুষ্ঠিত

 


জনপদ ডেস্ক :

আন্তর্জাতিক নারী দিবসের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বেসরকারি এনজিও সংস্থা অপরাজেয় বাংলাদেশ–এর উদ্যোগে Space to Lead প্রকল্পের অধীনে একটি অভিভাবক ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে।

“আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার- সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা সম্মেলন কক্ষে এই অভিভাবক ডায়ালগ অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ। অপরাজেয় বাংলাদেশ-এর উপজেলা কো-অর্ডিনেটর মোঃ আজমল হোসেন–এর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরেফিন মাহমুদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুল আলম এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাস্টার কামাল উদ্দিন।

বক্তারা তাদের বক্তব্যে নারী ও কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে নারীর অংশগ্রহণ ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।


ডায়ালগে অংশগ্রহণকারী নারী ও পুরুষ অভিভাবকরাও তাদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন এবং নারীর অধিকার সুরক্ষায় পরিবারভিত্তিক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

দোয়ারাবাজারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অভিভাবক ডায়ালগ অনুষ্ঠিত Reviewed by প্রান্তিক জনপদ on 3/10/2026 04:00:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.