সংবাদ শিরোনাম

recent

তাকওয়া ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকারে শ্রীপুর ওয়ার্ডে ইফতার মাহফিল সম্পন্ন

 


দোয়ারাবাজার, সুনামগঞ্জ সংবাদদাতা:

দোয়ারাবাজার উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের শ্রীপুর ওয়ার্ডে পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বুধবার (৪ মার্চ) আয়োজিত এ মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


হাফিজ জুনেদ খার সভাপতিত্বে এবং জসিম উদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা নুরুজ্জামান খান, মাওলানা আব্দুল হক, আব্দুল হাই বশির, মাস্টার জুলফিকার আলম প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে মাস্টার কামাল উদ্দিন বলেন, “রমজান শুধু আত্মশুদ্ধির মাস নয়, এটি ব্যক্তি ও সমাজ গঠনের এক অনন্য প্রশিক্ষণকাল। রোজা আমাদের ভেতরে আল্লাহভীতি জাগ্রত করে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখায় এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রেরণা যোগায়।” তিনি আরও বলেন, তাকওয়া ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে পারলেই দুর্নীতি, হিংসা-বিদ্বেষ ও সামাজিক বৈষম্য দূর করা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, “যুবসমাজ যদি রমজানের শিক্ষা ধারণ করে নিজেদের চরিত্র গঠনে মনোযোগী হয়, তাহলে একটি নৈতিক ও আদর্শ সমাজ প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র।” তিনি ইসলামী আদর্শে আলোকিত নেতৃত্ব তৈরিতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।

অন্যান্য বক্তারা বলেন, রমজান আমাদের ধৈর্য, সহমর্মিতা ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। ব্যক্তি জীবনে তাকওয়া অর্জনের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা সম্ভব। তারা সকলকে কোরআনের আলোকে জীবন পরিচালনা এবং মানবকল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। মাহফিলটি সৌহার্দ্যপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হয়।

তাকওয়া ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকারে শ্রীপুর ওয়ার্ডে ইফতার মাহফিল সম্পন্ন Reviewed by প্রান্তিক জনপদ on 3/05/2026 02:11:00 AM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.