সংবাদ শিরোনাম

recent

দোয়ারাবাজার বাগানবাড়িতে ধানের শীষের নির্বাচনী সভা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের বাগানবাড়ি গ্রামে ধানের শীষের পক্ষে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাগানবাড়ি যুব সমাজের আয়োজনে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুলা ইউনিয়নের স্বনামধন্য ও সফল সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল। 


সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন ছায়ারীথী যুব সংঘের সেক্রেটারি কবির আহম্মেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মালেক মেম্বার। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আহ্বায়ক কমিটির আহ্বায়ক শাজাহান মিন্টু, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীসহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।


পথসভায় আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর মিন্টু, আব্দুর রাজ্জাক, অদুদ মেম্বার, মনিরুল আলম, এনামুল হক এনা, উপজেলা যুবদল নেতা এরশাদ মেম্বার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক অনিক, উপজেলা ছাত্রদল সদস্য সানি, বেলায়েত, ইউনুস, মানেকপুলিশ, হাসান, ইব্রাহিম, লিটন, সুলেমান, মাওলানা শিহাব, সিয়াম, হৃদয়, শফিক আর্ম, শুরু, কাউসার, জালাল, হেলিম, তোফাজ্জলসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।

পথসভায় বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের বিকল্প নেই।

পথসভা ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

দোয়ারাবাজার বাগানবাড়িতে ধানের শীষের নির্বাচনী সভা Reviewed by প্রান্তিক জনপদ on 2/09/2026 06:51:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.