সংবাদ শিরোনাম

recent

ছাতক-দোয়ারার উন্নয়নে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ইউরোপ জামায়াতের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা

দোয়ারাবাজার(সুনামগঞ্জ)সংবাদদাতা:

সুনামগঞ্জ -৫ ( ছাতক-দোয়ারা) উন্নয়নে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন  জামায়াতে ইসলামী,বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এনসিপিসহ ১১ দলীয় জোটের  দেশ-বিদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।  

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে  সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী'র সমর্থনে ছাতক উপজেলার  দোলার বাজার (দক্ষিণ ছাতক) আয়োজিত নির্বাচনী সমাবেশে এই বক্তব্যদেন' ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ। 


এতে প্রধান অতিথি ছিলেন,  বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপ এর মুখপাত্র ব্যারিস্টার আবু বক্কর মোল্লা। 


ব্যারিস্টার আবু বক্কর মোল্লা  বলেন, ‘দাঁড়িপাল্লা এখন শুধু জামায়াতে ইসলামীর প্রতীক নয়; বরং এটি সমগ্র বাংলাদেশের সকল সাধারণ মানুষের প্রতীকে পরিণত হয়েছে।  সকল ধর্ম এবং  শ্রেনী-পেশার মানুষের আস্তা আর ভরসার প্রতীক দাঁড়িপাল্লা। 


তিনি বলেন,দেশের রাজনীতিতে আধিপত্যবাদের বিরুদ্ধে যাদের অবস্থান তারা দাঁড়িপাল্লাকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়েছে। দাঁড়িপাল্লা ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায়। বর্তমানে দেশে সবচেয়ে জনপ্রিয় প্রতীক হলো দাঁড়িপাল্লা, যার কোনো বিকল্প নেই। দাড়িপাল্লা প্রতীকে ভোট দিলে জামায়াতে ইসলামী  ক্ষমতায় আসবে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সকল ধর্মের মা-বোনেরা তাদের চাকরি, ব্যবসাসহ হাটে-বাজারে যেতে পারবেন নিরাপদে। স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। সকল ধর্মের মা-বোনের স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন। কেউ বাধা দিবে না। বরং জামায়াত ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষ তার অধিকার ফিরে পাবে, এগুলো আপনাদের নাগরিক অধিকার।’

তিনি আরো বলেন, 

কোনো আদর্শই নারীর এ অধিকার নিশ্চিত করতে পারেনি। আগামী নির্বাচনে ১১ দলীয় জোট তথা জামায়াতের কাছে এ দেশের মা-বোনেরা নিরাপদ।  বিশ্ববিদ্যায়লগুলোতে শিবিরকে বিজয়ী করেতে নারী ভোটারদের ভূমিকা ছিল অনস্বীকার্য।’ 

সমাবেশে প্রধান বক্তা ছিলেন আসনটিতে জামায়াতের এমপি প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী। বিশেষ অতিথি ছিলেন,  দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুল কুদ্দুস,

বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ -৫ আসনে সংগঠনটির মনোনয়ন প্রত্যাশী মাও সাদিক সালিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক সুলতান আহমদ,

 সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, খেলাফত মজলিসের সুনামগঞ্জ জেলার সহ সভাপতি মাওলানা রমিজ উদ্দিন,

দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা: হারুনুর রশিদ, ছাতক উপজেলা আমীর মাওলানা আকবর আলী,সাবেক আমীর মাওলানা জালাল উদ্দীন, 

ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহিন আহমদ,এনসিপির উপজেলা আহবায়ক সাইদুর রহমান, খেলাফত মজলিস ছাতক উপজেলা সেক্রেটারি মাওলানা সৈওক আহমদ, ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফিজ মাওলানা জাকির হোসাইন, কমিউনিটি নেতা আবুল কালাম , এডভোকেট সাইফুর রহমান পারভেজ, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল আউয়াল। 

সুনামগঞ্জ -৫ ( ছাতক-দোয়ারা) আসনে এমপি প্রার্থী আব্দুস সালাম আল মাদানী'র পক্ষে  দাঁড়িপাল্লা প্রতীকে এবং 'হ্যাঁ' ভোট চেয়ে বক্তারা  বলেন,  ছাতক-দোয়ারার উন্নয়নে দাঁড়িপাল্লায় একমাত্র ভরসার নাম। দাঁড়িপাল্লা প্রতীকে সালাম মাদানী নির্বাচিত হলে ছাতক-দোয়ারার মানুষ আর বৈষম্যের স্বীকার হবেনা। এই দুই উপজেলার উন্নয়নের দায়িত্ব আমাদের, জামায়াতে ইসলামী তথা ১১ দলীয় জোটের।  উন্নয়নের প্রতীক দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা নির্বাচিত হলে সুনামগঞ্জ -৫ ( ছাতক-দোয়ারা) উন্নয়নের দায়িত্ব আমাদের।

 আরো বলেন,  সারাদেশে ১১ দলীয় জোটের পক্ষে  গনজোয়ার সৃষ্টি হয়েছে,

 জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট ক্ষমতায় আসলে  সুশাসনের সমাজ গঠন করা হবে- যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্মের মানুষ সমান ইনসাফ পূর্ণ অধিকারের মাধ্যমে সুখ, শান্তি ও সমৃদ্ধভাবে বসবাস করতে পারবে। 

আগামী নির্বাচনে ১১ দলীয় জোট দেশ পরিচালনার দায়িত্ব পেলে  নতুন মানবিক এবং বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠন করা হবে।

এসময় স্থানীয়  জামায়াতে ইসলামী, ১১ দলীয় জোটসহ  কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ছাতক-দোয়ারার উন্নয়নে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ইউরোপ জামায়াতের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা Reviewed by প্রান্তিক জনপদ on 2/06/2026 08:21:00 PM Rating: 5

No comments:

Copyright © Prantik Jonopd All Right Reseved 2020
Created by Thawhid Shahin

যোগাযোগ ফর্ম

Name

Email *

Message *

Powered by Blogger.