সুনামগঞ্জ–৫ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৩ জনের বাতিল
জনপদ ডেস্ক :
সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৩ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাই কার্যক্রম শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—
বিএনপি মনোনীত প্রার্থী কলিমউদ্দিন আহমদ মিলন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী,
স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী,
খেলাফত মজলিসের প্রার্থী মো. আব্দুল কাদির,
ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. আজিজুর রহমান।
অন্যদিকে সিআইবি রিপোর্টে ঋণখেলাপির অভিযোগে জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম, দলীয় মনোনয়ন না থাকায় বিএনপির প্রার্থী ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশাহিদ আলী এবং ভোটারদের স্বাক্ষরে গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম ফারুকীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে সংশ্লিষ্ট প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
(ছবি: আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম (আল মাদানি)
কলিম উদ্দিন আহমেদ, মোহাম্মদ আব্দুল কাদির,মো.আজিজুল হক,মো.মিজানুর রহমান চৌধুরী।)
সুনামগঞ্জ–৫ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ, ৩ জনের বাতিল
Reviewed by প্রান্তিক জনপদ
on
1/04/2026 10:25:00 PM
Rating:
Reviewed by প্রান্তিক জনপদ
on
1/04/2026 10:25:00 PM
Rating:




No comments: